নারায়ণগঞ্জ বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৪

সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে মারধর ও নাশকতার চেষ্টা মামলায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নগরীর খানপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

সাখাওয়াতের স্ত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ ডিসেম্বর বিএনপির শোভাযাত্রায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিলে পুলিশ হামলা চালায়। তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। ওই ঘটনায় পুলিশ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ তিনশ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। ওই মামলায় বুধবার উচ্চ আদালত থেকে অ্যাডভোকেট সাখাওয়াতসহ ১৯ নেতাকর্মী জামিন পান। জামিন পাওয়া আসামিকে পুলিশ বাসার দরজা ভেঙে কথা আছে বলে ধরে নিয়ে যায়। তারপর অন্য একটি সাজানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।’

এ বিষয়ে ওসি জানান, শুধু ১৬ ডিসেম্বর পুলিশি কাজে বাধা দেওয়ার মামলা নয়, গত মে মাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার জন্যও তাকে গ্রেফতার করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক