মামলায় সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ০৪:২২ আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৪:২৩

নরসিংদী নরসিংদী সদরের চরালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষী দেওয়ায় এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম শহর বানু (২০)। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। শহর বানু আলীপুরা গ্রামের মধ্যপাড়া এলাকার সিরাজুদ্দীনের স্ত্রী।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৯ ডিসেম্বর সোমবার ভোরে নজরপুরের আলীপুরায় আধিপত্য বিস্তারের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন টেঁটাবিদ্ধসহ আট জন আহত হন। ওই ঘটনার পরদিন নরসিংদী মডেল থানায় দুইপক্ষের দুই জন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দুটি মামলা করেন। এর একটি মামলার তদন্ত করতে শুক্রবার বিকালে সঙ্গীয় ফোর্সসহ আলীপুরা গ্রামে যান নরসিংদী মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন।
এ সময় শহর বানু ওই গ্রামের কামাল মেম্বার নামের একজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে কামাল মেম্বারের পক্ষের ৭/৮ জন দুর্বৃত্ত পুলিশ চলে গেলে শহর বানুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তার গলায় ও কপালে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আধিপত্য বিস্তারের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!