বিড়ির আগুনে পুড়লো তুলা ভর্তি পিকআপ

যশোর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১০:০০

আগুনে পুড়ে যাওয়া তুলা যশোরের চৌগাছায় আগুনে পুড়ে গেছে তুলা ভর্তি একটি পিকআপ। আগুনে সামান্য দগ্ধ হয়েছেন পিকআপ চালক বকুল হোসেন (৩৫)। শ্রমিকদের বিড়ির আগুন থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) চৌগাছা পৌরসভার মডেলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আগুনে পুড়ে যাওয়া তুলা পিকআপ চালক বকুল হোসেন জানান, তুলা নিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে চৌগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ির গুদামে তুলা রাখার কথা ছিল। শ্রমিকেরা সেখানে ধূমপান করতে করতে তুলা নামাচ্ছিলেন। এ সময়ে হঠাৎ করে কেউ একজন আগুন বলে চিৎকার দিয়ে উঠলে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে উঠেছে। তখন তিনি গাড়ি স্টার্ট দিয়ে রাস্তার অপর পাশের প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে নিয়ে গাড়ি থেকে লাফ দেন। তার গাড়ির ইঞ্জিনকভারেও আগুন লেগে যায়। সেসময় তিনি সামান্য দগ্ধ হন।

আগুনে পুড়ে যাওয়া তুলা তিনি বলেন, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পাশের জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

চৌগাছা থানার এসআই রিপন হোসেন জানান, এ ঘটনায় পিকআপ চালক বকুল হোসেন সামান্য দগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন