বরইয়ে ভাগ্য ফিরেছে ‘নিঃস্ব’ সিদ্দিকের

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮

সিদ্দিক হোসেনের বরই বাগান পরিবারকে ভালো রাখার আশায় ২০ বছর আগে সিদ্দিক হোসেন বিদেশে যাওয়ার চেষ্টা করেন। দালাল চক্র বিদেশে পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। জমিজমা বিক্রি ও ধারদেনা করে সেই টাকা পরিশোধ করে নিঃস্ব হয়ে যান তিনি। ঋণে জর্জরিত জীবনে হতাশাই ছিল তার সঙ্গী। এক সময় প্রশিক্ষণ নিয়ে তিনি শুরু করেন নার্সারির ব্যবসা। এর কিছুদিন পর ব্যাংক থেকে ঋণ নেন। সেই টাকায় বরই চাষ শুরু করেন। গত ১০ বছর ধরে দেশীয় আগাম জাতের টক বরই চাষ করছেন তিনি। এখন প্রায় ২০ একর জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে বরই আবাদ করছেন সিদ্দিক।বরই চাষ করে ভাগ্য ফিরেছে তার।

বরই বাজারজাতের প্রক্রিয়া চলছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি খুইংগারচালা গ্রামের বাসিন্দা সিদ্দিক স্বল্পপুঁজি নিয়ে নার্সারির ব্যবসা ব্যবসা শুরু করেছিলেন। এখন প্রায় ২০ একর জমিতে টক বরই চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন।

সিদ্দিক জানান, তিনি নিজেই এ জাতের বরই গাছে কলম দিয়ে চারা উৎপাদন করে সেই চারা জমিতে লাগান। এছাড়াও সিদ্দিক তার বাড়ির চারপাশে দেশি-বিদেশি নানা প্রজাতির ফল ও ফুলের বাগান তৈরি করেছেন। প্রতিদিন তার বাগানে ১০-১২ জন শ্রমিক কাজ করছেন।

বরই বাগানে সিদ্দিক তিনি বলেন, ‘স্বল্পপুঁজি নিয়ে প্রথমে নার্সারির ব্যবসা শুরু করি। এখন  টক বরই চাষ করে বেশ ভালো আছি। গত মাসে প্রায় ১৪ লাখ টাকার বরই বিক্রি করেছি। আগামী ১৫ দিনে ৭-৮ লাখ টাকার বরই বিক্রি করার সম্ভাবনা রয়েছে। নিজস্ব পিকআপে করে বরই ঢাকার কাওরান বাজার ও যাত্রাবাড়ী নিয়ে বিক্রি করি। এখন প্রতি কেজি বরই বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায় করে। বরই চাষ লাভজনক হওয়ায় এখন অনেকেই চাষ শুরু করেছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন,সিদ্দিক হোসেন একজন সফল বরই চাষি। তার সাফল্য দেখে সখীপুরের শতাধিক ব্যক্তি বরই চাষ শুরু করেছেন। তাদের মধ্যে কয়েকজন সফলও হয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা