কৃষক দলের সভায় যুবদল-ছাত্রদলের হামলা

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:০৬

বরিশাল বরিশাল নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে কৃষক দলের মতবিনিময় সভায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবারের (২২ ডিসেম্বর) ওই হামলায় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি লাঞ্ছিত হন।

হামলায় আহত দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু দুই দিনের সফরে রবিবার বরিশাল এসেছেন। বিকালে ঝালকাঠীতে বিএনপি’র কর্মী সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বরিশাল বিএনপি কার্যালয়ে উত্তর ও দক্ষিণ জেলা কৃষক দলের সঙ্গে মতবিনিময় সভা করার কথা ছিল। ভাইস চেয়ারম্যান মিন্টু দলীয় কার্যালয়ে আসার আগেই সভার প্রস্তুতি চলছিল। এ সময় দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রিন্সের নেতৃত্বে যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা আকস্মিক দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায়।

মহসিন আলম আরও জানান, হামলাকারীরা তাকেসহ অন্যদের মারধর এবং আসবাবপত্র ভাঙচুর চালায়। তাদের হাতে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনও লাঞ্ছিত হন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, ‘কৃষক দলের সভায় পোলাপানের মধ্যে একটু বাদানুবাদ এবং হাতাহাতি হয়েছে। এ কারণে তাদের সভা বাতিল করা হয়। কোনও হামলা কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আলফা’ মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচি, কোথায় গেলেন আলিয়া?
‘আলফা’ মুক্তির আগেই সেন্সর বোর্ডের কাঁচি, কোথায় গেলেন আলিয়া?
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বাড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বাড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
দলে দলে কেন স্বর্ণ বিক্রিতে ঝুঁকছেন ভারতীয়রা
দলে দলে কেন স্বর্ণ বিক্রিতে ঝুঁকছেন ভারতীয়রা
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি