নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:০০

বন্দুকযুদ্ধ নোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি মনির হোসেন ওরফে কসাই মনির (৩৬) নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। রবিবার (২২ ডিসেম্বর) রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনির পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই কৃষ্ণ কুমার দাস, এএসআই এমরান আলী ও আবদুল ওয়াদুদ আহত হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকার চিহ্নিত মাদক কারবারি মনির হোসেনকে রবিবার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে, রাতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার বাড়ির দরজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মনিরের সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন