হত্যাকাণ্ডের ২৩ দিন পর প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

হিলি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১০:১৭ আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩২

সনি হত্যা মামলায় গ্রেফতার চার আসামি

হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার বিসমিল্লাহ কাচাবাজারের পেছনের বস্তি থেকে র‌্যাবের সহযোগীতায় তাদের গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ২৩ দিন পর এই ৪ আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এনিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত  এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো, হিলির বোয়ালদাড় গ্রামের আনওয়ারুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মৃত আনওয়ারুল ইসলামের স্ত্রী ও তার মা দেলোয়ারা বেগম (৪৮) একই এলাকার নওপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে হারুন উর রশিদ (৩৫) ও তার স্ত্রী রিনা বেগম (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই লতিফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মোবাইল ট্রাকিং, গোয়েন্দা তথ্য ও সম্প্রতি আটক হওয়া মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারি সে সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ারসহ চার জন ঢাকায় অবস্থান করছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার উত্তরার বিসমিল্লাহ কাঁচা বাজারের পেছনের বস্তি এলাকায় র‌্যাবের সহযোগীতায় অভিযান চালানো হয়। এসময় ওই বস্তি থেকে সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে মঙ্গলবার সকালে রংপুর থেকে অপর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এনিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হিলির বোয়ালদাড় গ্রামে চাকরির জন্য মিজানুর রহমানকে দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চায় একই গ্রামের মেহেদি হাসান সনি। এসময় মিজানুরের সঙ্গে থাকা তার ভাগনা দেলোয়ার হোসেনের ছুরিকাঘাতে মেহেদি হাসান সনি নিহত হন। এর পর থেকে তারা সবাই পলাতক ছিল।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের