সিটি করপোরেশনের সীমানা বাড়ানো উচিত: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭

সিটি করপোরেশনের সীমানা বাড়ানো উচিত: মেয়র নাছির চট্টগ্রাম নগরীতে মানুষের চাপ বাড়ছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর তাগিদ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চট্টগ্রাম আসছেন। জনগণের এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা বর্তমানে এই নগরের নেই। এই মুহূর্ত থেকে নতুন চিন্তা করা উচিত। নগরের সীমা বাড়ানো এখন সময়ের দাবি। ৬০ বর্গ কিলোমিটারের এ নগর ১২০ বর্গ কিলোমিটার বা আরও বাড়ানো উচিত।’

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরশাহে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারায় আরও দুইটি ইকোনমিক জোন হবে। সেখানে কর্মসংস্থান হবে। যদি এখনই পরিকল্পনা না করা হয়, তবে এই ইকোনোমিক জোনগুলো চালুর পর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের এ মুহূর্তে বিষয়টি চিন্তা করা দরকার।’

তিনি আরও বলেন, ‘এক সড়ক বার বার কাটছে। যত ঠিক করি না কেনও দিন শেষে সিটি করপোরেশনকেই দায় দেওয়া হচ্ছে। আলাদা ইউটিলিটি সার্ভিস লাইন তৈরির এখনও সময় আছে। তাহলে বার বার সড়ক কাটতে হবে না। এখন ওয়াসা, টিঅ্যান্ডটি সড়ক কাটছে, পিডিবিও কাটবে। এভাবে চলতে থাকলে মানুষ সুফল পাবে না।’

সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং প্রকল্পের কনসালট্যান্ট, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন