বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ০৯:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৯:৪৩

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: নাসিম যারা নির্বাচনি মাঠ থেকে পালিয়ে যায় তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘গত বছরের ৩০ ডিসেম্বরের তারা মাঠ থেকে পালিয়ে গিয়ে, নির্বাচন বয়কট করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল। এখন তারা গণতন্ত্রের কথা বলে। নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, তা তারা ভুলে গেছে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাছুয়াকান্দিতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশে-বিদেশে এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জঙ্গি দমন হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতি দমনেও সরকার কাজ করে যাচ্ছে।’

শীতার্ত মানুষের উদ্দেশে নাসিম বলেন, ‘বর্তমান সরকারের আমলে শীতার্ত মানুষ যেন কোনও কষ্ট না পায় সে জন্য দলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছে।’

এ সময় তার সঙ্গে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী