প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগের দুই কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জানুয়ারি ২০২০, ০৯:২১আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৯:৩১

চট্টগ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে খাজা রোডের পাট্টার দোকানের পাশে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এসব তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন—স্থানীয় যুবলীগ কর্মী জাবেদুল ইসলাম জাবেদ (২৮) এবং শাহাদাত হোসেন হিরা (২৮)। এদের মধ্যে হিরা প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা গেছে।
ওসি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই-তিন দিন আগে এম ই এস কলেজে জাবেদের সঙ্গে ইলিয়াস নামে একজনের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে বলিরহাট এলাকায় চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তারা দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় জাবেদ ও হিরা ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইঁয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
গোপনে বিয়ের পথে টেইলর সুইফট, পাত্র কে?
গোপনে বিয়ের পথে টেইলর সুইফট, পাত্র কে?
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন