সেতু নির্মাণকাজ শুরুর আগেই দেড় টন মিষ্টি বিতরণ

বগুড়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ০৯:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৭

মেয়র তৌহিদুর রহমান মানিক দেড় টন মিষ্টি বিতরণ করেছেন বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর অর্জুনপুর ঘাটে সেতু নির্মাণের কাজ শুরুর আগেই মেয়র তৌহিদুর রহমান মানিক দেড় টন (১৫শ’ কেজি) চমচম বিতরণ করে চমক সৃষ্টি করেছেন। নির্মাণকাজ শুরুর আগেই মোটা অংকের টাকা খরচের ঘটনায় ওই কাজের গুণগতমান ও ভবিষ্যত নিয়ে উপজেলাবাসীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

তবে মেয়র বলছেন, ‘বেশি বেশি বলা হচ্ছে। আমি পৌর ফান্ড থেকে মাত্র এক মণ মিষ্টি বিতরণ করেছি।’

এদিকে, এক ঠিকাদার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ঢাকা থেকে আসা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির হেলিকপ্টারের ভাড়া পরিশোধ করেছেন বলে অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে এই নির্মাণকাজের অন্যতম ঠিকাদারী প্রতিষ্ঠান সাবরিনা ইন্টারন্যাশনালের মালিক ও শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেছেন, ‘আমি মন্ত্রীকে আনার হেলিকপ্টারের ভাড়া দেইনি। জয়েন্ট ভেঞ্চারের কাজ। অন্য ঠিকাদার দিলেও দিতে পারেন।’ মেয়র বলেছেন, হেলিকপ্টার ভাড়ার ৭২ হাজার টাকা কে পরিশোধ করেছে তা তিনিও জানেন না।

শিবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পৌর এলাকায় অর্জুনপুর। সেখানে করতোয়া নদীতে সেতু না থাকায় আশপাশের ২০ গ্রামের লক্ষাধিক মানুষকে সদরে আসতে চার কিলোমিটার পথ ঘুরতে হয়। স্থানীয়রা ওই ঘাটে সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। শিবগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিক সেতু নির্মাণের উদ্যোগ নেন। পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৭২ মিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থের আরসিসির গার্ডারে এ সেতু নির্মাণ হবে অত্যাধুনিক নকশায়। সেতু নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাজটি পেয়েছে, মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ ও মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল (জেভি)। বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকে সামনে রেখে মেয়র তৌহিদুর রহমানের উদ্যোগে দেড় টন টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম (মিষ্টি) আনা হয়। বুধবার সকাল থেকে পৌর এলাকায় ওই মিষ্টি বিতরণ করা হয়। বাড়ি বাড়ি মিষ্টি পৌঁছেও দেওয়া হয়। মেয়র প্রথমে সাংবাদিকদের কাছে দেড় টন মিষ্টি এনে বিতরণের কথা স্বীকার করলেও পরবর্তীতে অস্বীকার করেন। তিনি বলছেন, নিজের টাকায় এক মণ মিষ্টি এনে বিতরণ করেছেন।

অন্যদিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে ঢাকা আনা-নেওয়ার জন্য স্থানীয় বিসিএল এভিয়েশনের হেলিকপ্টার ভাড়া করা হয়। ওই হেলিকপ্টারে মন্ত্রীকে ঢাকা থেকে আনা হয় ও পৌঁছে দেওয়া হয়েছে। নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সেতু নির্মাণ কার্যাদেশ পাওয়া ঠিকাদার ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি হেলিকপ্টারের ভাড়া পরিশোধ করেন। তারা মন্তব্য করেন, কাজ শুরুর আগেই মেয়র কয়েক লাখ টাকা খরচ করে দেড় টন মিষ্টি বিতরণ করেছেন এবং ঠিকাদার হেলিকপ্টারের ভাড়া পরিশোধ করেছেন। তাই এ খরচের টাকা সেতু নির্মাণের বাজেট থেকে তোলা হবে। এতে সেতুর কাজ নিম্নমানের হওয়ার আশঙ্কা করছেন তারা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে খুন হওয়া ৩ বাংলাদেশির বাড়িতে এসেছিল উড়ো চিঠি
ইতালিতে খুন হওয়া ৩ বাংলাদেশির বাড়িতে এসেছিল উড়ো চিঠি
বিদেশি ভ্রমণকারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
বিদেশি ভ্রমণকারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কেপ ভার্দে মিডফিল্ডার, ‘ফুটবলে সবকিছুই সম্ভব’
আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কেপ ভার্দে মিডফিল্ডার, ‘ফুটবলে সবকিছুই সম্ভব’
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী