বাঁশঝাড়ে বিবিএ শিক্ষার্থীর লাশ

নাটোর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ০৫:২৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:১৬

শিক্ষার্থী কামরুল ইসলাম

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিবিএ পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ নাটোর সদর উপজেলার হালসা এলাকার বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে দেহটি উদ্ধার করা হয়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত এবং বাম চোখের ওপরে ফোলার চিহ্ন দেখা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম কামরুল ইসলাম। তিনি হালসার নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আরএসটিইউ)’-এর বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।

এসআই সুব্রত নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে কামরুলকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বিকালে এলাকার শিশুরা খেলতে গিয়ে ঘটনাস্থলের পাশে ঘাসের মধ্যে কামরুলের মোজা দেখতে পায়। বিষয়টি জানতে পেরে রাত আটটার দিকে পরিবারের লোকজন ওই স্থানের আশেপাশে সন্ধান করতে থাকে। পরে নুরু মিয়ার বাঁশবাগানে গিয়ে কামরুলের মরদেহ শনাক্ত করেন তারা।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

/এনএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাভারে জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা
সাভারে জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক