ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফরিদপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ০৮:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:৫১

ফরিদপুরে বাস-মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ ছয় জন নিহত হন

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাপুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষে আহত একজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপপরিদর্শক শাপুর আহমেদ বলেন, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল