স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ০৫:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৬:১১

বরগুনা

বরগুনার বামনা উপজেলার কাকচিড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জাকিয়া আক্তারকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আবু সালেহর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় আবু সালেহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকাল চারটার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার দক্ষিণ কাকচিড়া গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে । সে বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে উত্তর গুদিঘাটা গ্রামের  রতন হাওলাদারের ছেলে আবু সালেহর সঙ্গে জাকিয়া আক্তারের বিয়ে হয়। লেখাপড়ার কারণে জাকিয়া বাবার বাড়িতে থাকতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ দেখা দিতো। ঘটনার দিন সালেহ শ্বশুরবাড়িতে বেড়াতে এলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে হাতের কাছে থাকা ধারালো চাপাতি দিয়ে জাকিয়াকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, আমি হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘাতক স্বামীকে সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়েছে। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০, জীবিতদের খোঁজে স্বজনদের আর্তনাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০, জীবিতদের খোঁজে স্বজনদের আর্তনাদ
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’