বাগেরহাটে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ০৬:২৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৬:২৮

জব্দ করা জাল বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে দশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন। শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ১০ সদস্যের একটি টিম বলেশ্বর নদীর মাঝের চর, বগী, চাল রায়েন্দা, তাফাল বাড়ী, কদমতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

বিনয় কুমার রায় বলেন, ‘অভিযানে নদীতে পেতে রাখা জেলেদের অবৈধ কারেন্ট জাল, মশারি জাল ও ভেহেন্দী জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এদিন বিকালে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসাধারণের  উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: জেলা নেতাকে অপহরণের অভিযোগ
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’