কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০৭:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৭:০৫

নড়াইল নড়াইলের লোহাগড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) তার বাবা থানায় মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী বলেন, ‘নড়াইল সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে সোমবার পাঁচ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই কিশোরী (১৪) নিজ বাড়ি থেকে বুধবার (৮ জানুয়ারি) ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। রবিবার সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে চরআড়িয়ারা গ্রামের মিকাইল মোল্যার ছনক্ষেতে নিয়ে চর আড়িয়ারা গ্রামের আলামিন মোল্যা (১৮) তাকে ধর্ষণ করে। এসময় একই গ্রামের শিহাব মোল্যা, মকুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা ও ইয়াসিন মোল্যা আলামিনকে সহযোগিতা করে। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। সোমবার সকালে লোহাগড়া হাসপাতালে কিশোরীকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল