পুকুরে গ্যাসের ট্যাবলেট, মরলো ২৫ লাখ টাকার মাছ

বগুড়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০৯:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৯:২৩

মরা মাছ, ফাইল ছবি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে দু’টি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন মাছ চাষি। রবিবার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।

জানা গেছে, পারশুন গ্রামের হেলাল উদ্দিন তার নিজের ২০ বিঘার দু’টি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রবিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দেয়। এতে মাছগুলো মরে ভেসে ওঠে।

হেলাল উদ্দিন জানান, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। কয়েকদিন পর মাছগুলো বিক্রির কথা ছিল। দুর্বৃত্তরা তার অন্তত ২৫ লাখ টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, এক মৎস্য চাষির দু’টি বড় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়েছেন। মামলা দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা