ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিযান, ৮ কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২০, ০৬:০২আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৬:২০

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার চৌধুরী মার্কেটে অবস্থিত ‘রূপসা কিংস গ্রুপ’ নামের একটি সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। প্রতিষ্ঠানটির নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া একটি অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে তারা টাকাগুলো জব্দ করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নূরুল হুদা এসব তথ্য জানান।
শেখ নূরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠানটি নানা প্রলোভনে পোশাক শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিএমপির ডিবির একটি শক্তিশালী দল মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ওই প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালায়। শুনেছি অভিযানকালে ওই অফিস থেকে নগদ ৮ কোটি ৪২ লাখ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় ওই অফিসে থাকা প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা অফিসটি সিলগালা করে দিয়েছেন। প্রতিষ্ঠানের সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এটি খোলা হয়েছে—তা বিস্তারিত জানা যায়নি। বুধবার আদালতের সহায়তায় অফিস খুলে অভিযান চালালে বিস্তারিত জানা যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা