সাবেক সংসদ সদস্য সেকেন্দার আলী মারা গেছেন

খুলনা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ০৬:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৭:০১





কাজী সেকান্দার আলী ডালিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম মরা গেছেন। (ইন্নালিল্লহি…রাজিউন)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার ছেলে কাজী রিয়াজ সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে তারা মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) বাদ জোহর খুলনা হাদিস পার্কে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আর বাদ আছর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে আরও একটি জানাজা।

উল্লেখ্য, বর্ষীয়ান এই নেতা বিএনপির খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে নমিনেশন না দেওয়ায় আওয়ামী লীগের নমিনেশনে তিনি খুলনা-৩ (খালিশপুর- দৌলতপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আবার বিএনপিতে ফিরে আসেন। মৃত্যুর আগে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি প্রভাতী স্কুলসহ খালিশপুর- দৌলতপুরে বহু স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ আওয়ামী লীগের নেতারা।

এছাড়া খুলনা মহানগর বিএনপির নেতারাও এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক, তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতি দাতারা হলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ। শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা