দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন

আ.লীগের ৫, বিএনপির ২ কাউন্সিলর নির্বাচিত

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ০৭:০০ আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৭:২৭

বগুড়া বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে ১২ কাউন্সিলরের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে পাঁচ জন, বিএনপির দুজন এবং স্বতন্ত্র পাঁচ জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন—১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর ছিদ্দিক প্রামাণিক (পানির বোতল), ২ নম্বর ওয়ার্ডে আকরাম হোসেন (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডে এসএম কায়কোবাদ (উঠপাখি), ৬ নম্বর ওয়ার্ডে মহিদুল ইসলাম (পাঞ্জাবি), ৭ নম্বর ওয়ার্ডে আশরাফুজ্জামান সাগর (উঠপাখি), ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার (উঠপাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী (উঠপাখি)। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ১, ২ ও ৩) কাউন্সিলর পদে নিপা বেগম (চশমা), ২ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৪, ৫ ও ৬) জাহানারা বেগম (জবা ফুল) ও ৩ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৭, ৮ ও ৯) শিল্পী খাতুন (চশমা) নির্বাচিত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম আলম সাবেক যুবলীগ নেতা, ৫ নম্বর ওয়ার্ডের এসএম কায়কোবাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুজ্জামান সাগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক ওয়ার্ড বিএনপি নেতা এবং ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!