স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ০৯:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৯:৫৪

স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী নিখোঁজ বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তার পাশ থেকে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, কহিনুর বেগমের (২৩) লাশ ফেলে রেখে তার স্বামী জলিল শেখ পালিয়ে যায়।

বুধবার (১৫ জানুয়ারি) লাশটি উদ্ধার করে পুলিশ। বাগেরহাট সদর হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। কহিনুরের এক সন্তানের মা। তিনি পুটিখালী গ্রামের ভ্যান শ্রমিক জলিলের স্ত্রী। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে জলিল তার স্ত্রীর মরদেহ ভ্যানে করে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তবে কিভাবে ওই গৃহিনীর মৃত্যু হয়েছে তা এখনও জানা নেই।

ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় কহিনুর বেগমের মরদেহ তাদের বাড়ির অদূরে রাস্তার পাশ থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী জলিল নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর বয়সে ছেলে-মেয়ের পাঠাভ্যাসে বাড়ছে পার্থক্য
কিশোর বয়সে ছেলে-মেয়ের পাঠাভ্যাসে বাড়ছে পার্থক্য
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপক মামুন হাবিব
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক