মাদ্রাসা সুপারের ধর্ষণের শিকার ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে

নেত্রকোনা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০৫:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৭:৩৫

মাদ্রাসা সুপারের ধর্ষণের শিকার ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে নেত্রকোনার কেন্দুয়ায় মাদ্রাসা সুপার কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এক শিশু ছাত্রীর (১১) অন্তঃসত্ত্বা হয়। পরে তাকে জোর করে গর্ভপাতের ট্যাবলেট খাওয়ানোয় অতিরিক্ত রক্তক্ষরণে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। রবিবার (১৯ জানুয়ারি) কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার রোয়াইলবাড়ী বাজারের কাছে আশরাফুল উলুম জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা সুপার আব্দুল হালিম (৩৪) পলাতক রয়েছে।

এসআই সুজন বলেন, ‘কওমি মাদ্রাসা সুপার হালিম তার মাদ্রাসার এতিম ছাত্রীকে ধর্ষণ করে বলে জানা গেছে। ফলে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। হালিম বিষয়টি টের পেয়ে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ছাত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এতে মৃত বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে এবং পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে শুনেছি।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ‘পুলিশ ধর্ষককে ধরার চেষ্টা করেছে। গত রাতেও অভিযান চালানো হয়। তবে ধর্ষকসহ সবাই পালিয়ে গেছে। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ