পাওনা ১৫ হাজার টাকার জন্যই ফতুল্লার রহিমকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০৬:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৭:১৭

পাওনা ১৫ হাজার টাকার জন্যই ফতুল্লার রহিমকে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর ইলেকট্রিক মিস্ত্রি আব্দুর রহিম হত্যার পেছনের কারণ ছিল পাওনা ১৫ হাজার টাকা আদায়। মামলার প্রধান আসামি আসিফ এবং তার সহযোগীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিষয়টি স্বীকার করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান ও আহমেদ হুমায়ুন কবিরের আদালতে আসামিরা এই জবানবন্দি দেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল আলম জানান, আসিফের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেয় রহিম। পাওনা টাকা আদায়ের জন্য গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রহিমকে বাড়ি থেকে ডেকে আনে আসিফ। পরে নিজের ফোনফ্যাক্সের দোকানে রহিমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় আসিফ। স্থানীয়রা রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে আসিফের মা রাজিয়া এবং খালা সুলতানা হত্যার আলামত নষ্ট করে।

তিনি আরও জানান, রাজিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই আসিফকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে সে পুলিশের কাছে রহিমকে কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন