সিদ্ধিরগঞ্জে ১৩২টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ০৭:৫৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৮:১০

মোবাইল ফোনসহ গ্রেফতার কামরুল হাসান রিপন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কামরুল হাসান রিপন (২০) নামে মোবাইল ফোন ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে শিমরাইলের একটি মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৩২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১১৪টি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার রিপন চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মো. মজিবর পাটোয়ারীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ভাড়া থাকতো।

ওসি জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন বিক্রি করে আসছিল– এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিমরাইলের আমিরুন্নেছা সুপার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সদস্য এবং তার সঙ্গে এই চক্রের আরও ৮ থেকে ১০ জন সদস্য জড়িত রয়েছে।

তিনি আরও জানান, পলাতক অন্যান্য চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোবাইল সেটের বর্তমান বাজার মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা