সড়কে চতুর্মুখী দুর্ঘটনা, বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৭

পঞ্চগড়

চতুর্মুখী দুর্ঘটনার এক পর্যায়ে পঞ্চগড়ে বালুর ট্রাকের নিচে চাপা পড়ে আশারু বর্মন (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই জন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের খাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশারুর বাড়ি জেলার বোদা উপজেলার সাকোয়া বীরপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোহিনী মোহন বর্মনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে পিকনিকের একটি বাস রংপুর যাওয়ার সময় বোদা-দেবীগঞ্জ মহাসড়কের খাটপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রলিকে অতিক্রম করে। এসময় বিপরীত দিক থেকে আসা হালচাষের আরেকটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পেছনের বালু বোঝাই ট্রলিটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় রাস্তার পাশের সাইকেল আরোহী আশারু বর্মনের ওপর পড়ে ট্রলিটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন অপর ট্রাক্টরের চালক মোস্তফা (৩০) ও পিকনিক বাসের যাত্রী শিমু (১৪)। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদ হাসান জানান, দুর্ঘটনায় তিন জন হতাহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, বাস ও ট্রলির চালক পালিয়েছে। বাস, ট্রলি ও ট্রাক্টর ঘটনাস্থলে রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু