নব্য জেএমবির সদস্য সন্দেহে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

খুলনা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ০৯:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১২:২৮

মো. মোজাহিদুল ইসলাম রাফি ও নূর মোহাম্মদ অনিক খুলনা শহর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ নব্য জেএমবির সদস্য সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গল্লামারি এলাকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি ও মিডিয়া অ্যান্ড উইং পিআর শেখ মনিরুজ্জামান মিঠু এসব তথ্য জানান।

বোমা তৈরির সরঞ্জাম এই পুলিশ কর্মকর্তা জানান, আটক দুজনের নাম নূর মোহাম্মদ অনিক (২৪) এবং মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)। তাদের গল্লামারির খোরশেদনগরের হাসনাহেনা বিল্ডিংয়ের নিচতলার নূর মোহাম্মদ অনিকের ভাড়া বাসা থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আটক দুজন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে আমাদের জানিয়েছে। যাচাই- বাছাই করে ব্রিফিং এর মাধ্যমে বেলা ১১টার দিকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ