র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২০, ০৮:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১১:২২

বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যাসহ ২০টিরও বেশি মামলার আসামি মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম লটমুনি পাহাড় এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করা হয় বলে তিনি জানান।

নিহত মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। সে বঙ্গোপসাগরে জেলেদের নৌকায় ডাকাতি করতো বলে অভিযোগ রয়েছে।

মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার ভোরে র‌্যাবের একটি টহল দল বাঁশখালীর বাণীগ্রাম এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে একজনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করা হয় ’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির নাম মোরশেদ আলম। মোরশেদ বঙ্গোপসাগর এলাকার  জলদস্যু। তার বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক