প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আটক

মাদারীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০৭:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৭:০৪

প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আটক প্রতারণার অভিযোগে মাদারীপুরের টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে আটক করা হয়েছে। তার নাম রাকিবুজ্জামান। রবিবার (২৬ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাকিবুজ্জামানকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা মাদারীপুরের কালকিনি উপজেলার চরঠেঙ্গামারায়। তার বাবার নাম মালেকুজ্জামান। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়ে তার চিকিৎসক স্ত্রীসহ টেকেরহাটে বসবাস শুরু করেন। অবসরের পর কারও কাছে সেনাবাহিনীর পোশাক ও মনোগ্রাম সম্বলিত সরঞ্জামাদি থাকা অবৈধ। এছাড়া তার গাড়ির সামনের অংশে র‌্যাবের স্টিকার ও সেনা অফিসারের ক্যাপ থাকায় স্থানীয় সবাই তাকে সেনা অফিসার হিসেবে চিনতো। তিনি স্থানীয়দের কাছে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিতেন। তার বাসা থেকে কুরিয়ার সার্ভিসে মেজর রাকিবুজ্জামান নামে আসা একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। সাবেক সেনা সদস্য হওয়ায় তাকে আটকের বিষয়টি সেনা গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে রাজৈর থানায় সোপর্দ করা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন