ভেকু মেশিনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০৮:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১০:৪২

দিনাজপুর দিনাজপুরের বিরামপুরে ভেকু মেশিনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন−জেলার নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান এলাকার ওসমান গনি (৩০), সুজন (৩৫) ও একই এলাকার বিপ্লব হোসেন (৩০)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে তিন যুবক নবাবগঞ্জে ফিরছিলেন। পথে জোলাগাড়ী নামক স্থানে রাস্তায় একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেকু মেশিন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। এ সময় আহত অবস্থায় এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তিনিও মারা যান।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন