করোনা থেকে বাঁচতে ভারত হয়ে চীন থেকে ফিরলেন শিক্ষার্থী

হিলি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯

করোনা থেকে বাঁচতে ভারত হয়ে চীন থেকে ফিরলেন শিক্ষার্থী করোনা ভাইরাস থেকে বাঁচতে ভারত হয়ে চীন থেকে দেশে ফিরেছেন এক শিক্ষার্থী। আবু রায়হান (২৪) চীনের ইউহান বিশ্ববিদ্যালয়ে ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়টি উহান শহর থেকে দুই হাজার কিলোমিটার দূরে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩১‌ জানুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে ফিরেন সে। এ সময় তাকে মেডিক্যাল টিম পরীক্ষা করে। পরে তার মধ্যে ভাইরাস আক্রান্তের কোনও লক্ষণ না পাওয়ায় তাকে বাড়িতে যেতে দেওয়া হয়। তবে তাকে নিজ বাড়িতে দুই সপ্তাহের জন্য পর্যবেক্ষণ করবে প্রশাসন। সে বিরামপুর উপজেলার থানাপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরের সিভিল সার্জন ও বিরামপুর উপজেলা প্রশাসন বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে প্রবেশের সময় মেডিক্যাল টিম রায়হানকে চেকআপ করে সম্পূর্ণ সুস্থ হওয়ায় তার ঠিকানা রেখে তাকে ছেড়ে দেয়। তবে তাকে বাড়তি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার, জ্বর মাপার পরামর্শ দিয়ে তার বাড়িতেই ১৪ দিনের পর্যবেক্ষণে রেখেছি।’

করোনা থেকে বাঁচতে ভারত হয়ে চীন থেকে ফিরলেন শিক্ষার্থী তার মা রোকেয়া বেগম বলেন, ‘পাঁচ মাস আগে রায়হান চীনে পড়তে যায়। সম্প্রতি চীনে রোগ ছড়িয়ে পড়ায় তাকে বাড়িতে ফিরে আসার জন্য বলি। সে সুস্থ আছে, বেশ ভালো আছে। তাকে প্রশাসনের নির্দেশনা মোতাবেক বাড়িতেই রাখা হয়েছে। বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।’

রায়হানের বাড়ি পরিদর্শনে গিয়ে দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, তার সঙ্গে এবং পরিবারের সঙ্গে কথা বলেছি। চীন থেকে ফিরলেও তার মাঝে করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ নেই। বাড়তি সতর্কতা হিসেবে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘যেহেতু ১৪ দিন ধরে এই রোগের লক্ষণ প্রকাশ পায় না, তাই তার মাঝে কোনও লক্ষণ না থাকলেও তিনি যেন বাড়ি থেকে বের না হন সেই পরামর্শ দেওয়া হয়েছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা