বাঁশখালীতে দুটি ট্রলার ডুবি, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬

চট্টগ্রাম ট্রলারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে কুতুবদিয়া দ্বীপে যাওয়ার সময় দুটি ট্রলার ডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাথারিয়া ইউনিয়নের জলকদর খালে এবং গন্ডামারা ইউনিয়নের খাটাখালী এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পৃথক ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– বাঁশখালীর দক্ষিণ বাগমারা এলাকার মৃত রৌশনুজ্জামানের ছেলে ওমান প্রবাসী মো. আক্কাছ (২৮) ও বাঁশখালীর আইদ্দারখীল এলাকার আমান উল্লাহর ছেলে স্কুলছাত্র মো. মিনহাজ (১০), খানখানাবাদের রায়ছড়া গ্রামের আব্দুল মালেক (৫০) এবং কদম রসূল গ্রামের আব্দুল জলিল (৩২)।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক কুতুবীর উরসে যাওয়ার সময় বুধবার সকাল ৯টার দিকে বাঁশখালীর কাথারিয়া চুনতি বাজার এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রলার জলকদর খালে উল্টে যায়। ওই ট্রলারে থাকা আক্কাছ ও মিনহাজ নিখোঁজ হন। একপর্যায়ে স্থানীয়রা আক্কাসের মরদেহ খুঁজে পান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে দুপুর দেড়টার দিকে মিনহাজের মরদেহ উদ্ধার করেন।’

একই উরসে যাওয়া আরেকটি ট্রলার ডুবির ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, ‘অপর ট্রলারডুবির ঘটনাটি ঘটে গন্ডামারা ইউনিয়নের খাটাখালী এলাকায় বঙ্গোপসাগরে। খানাখানাবাদের কদমরসুল এলাকার ১২৫ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি কুতুবদিয়া দরবার শরিফে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টায় গন্ডামারা সমুদ্র মোহনায় পৌঁছলে সেটি উল্টে মালেক (৫০) ও জলিল (৩২) মারা যান।’

নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত