বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকচাপায় মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০

স্কুলশিক্ষিকা নিহতের খবরে সড়ক অবরোধ করেন এলাকাবাসী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন স্কুল শিক্ষিকা ছালমা বেগম (৪৫)। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। বুধবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার স্কুল মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত ছালমা বেগম কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া গ্রামের দুলু শেখের স্ত্রী। তিনি একই উপজেলার ডাঙ্গা মাজড়া গ্রামের আল হেরা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আল হেরা কিন্ডার গার্টেনের পিকনিক শেষে বাগেরহাট থেকে কাশিয়ানী উপজেলার স্কুল মাজড়ায় এসে বাস থেকে নামেন শিক্ষিকা ছালমা বেগম। এ সময় তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে প্রথমে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে অবরোধ তুলে নিতে রাজি করান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

/এফএস/
সম্পর্কিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
সর্বশেষ খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু