পালিয়ে বেড়ানো ফাঁসির আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে পালিয়ে বেড়ানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বরগুনার তালতলি উপজেলার কাজিরখাল গ্রাম থেকে কালামকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবুল কালামকে ফাঁসির দণ্ড দেন। সে সময় থেকেই কালাম পলাতক ছিলেন।

গ্রেফতার আবুল কালাম শৌলা গ্রামের ইউনুস আলী হাওলাদারের ছেলে। নিহত গৃহবধূ জেসমিন আক্তার দুই সন্তানের জননী। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর শৌলা গ্রামের আবুল কালাম যৌতুকের দাবিতে দুই সন্তানের মা জেসমিন আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে পরিবারের স্বজনরা তাকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে চান স্বজনরা। তবে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর ছোটভাই সাইফুল হক দুলাল বাদী হয়ে আবুল কালামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলা তদন্ত শেষে আদালতে নিহত গৃহবধূর স্বামী আবুল কালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক। সে পুলিশ ও মামলা থেকে রেহাই পেতে গ্রাম ছেড়ে বরগুনার তালতলি উপজেলার কাজিরখাল গ্রামে দ্বিতীয় বিয়ে করে নতুন ঘর সংসার পেতে আত্মগোপন করে। পরে ২০১৯ সালে ৩১ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবুল কালামের ফাঁসির আদেশ দেন।

ওসি মাসুদুজ্জামান আরও বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে উপস্থিত করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়া-মিশর 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার