নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫২

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কারাদণ্ড সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড এবং অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বেতুলিয়া গ্রামে ধলেশ্বরী নদী থেকে বালু তুলে বিক্রি করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী উজ্জল হোসেন (৩২)। এসব বালু ট্রাকযোগে তিনি বিভিন্ন স্থানে পাঠিয়ে দিতেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় উজ্জল ও ট্রাকের মালিক সিরাজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত উজ্জলকে দুই মাসের কারাদণ্ড এবং ট্রাক চালক সিরাজুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার