মৌলভীবাজারে গাছ চোররা উজাড় করছে সংরক্ষিত বনাঞ্চল

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২

মৌলভীবাজার কামারছড়া বনবিটে গাছ চুরি সিলেট বন বিভাগের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিটে সংরক্ষিত বনে গাছ চুরি থামছে না। ফলে উজাড় হচ্ছে সংরিক্ষত বনাঞ্চল। অভিযোগ রয়েছে দায়িত্বে থাকা বন কর্মীদের সহায়তায় এসব গাছ কাটছে সংঘবদ্ধ চোরচক্র। কর্তৃপক্ষ অস্বীকার করলেও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কেটে নেওয়া অর্ধশতাধিক গাছের মাথা। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) কামারছড়া বনবিটের সংরক্ষিত বন ও সামাজিক বনায়ন এলাকা ঘুরে দেখা গেছে, গভীর জঙ্গলে টিলায় টিলায় চলছে গাছ কাটা উৎসব। বড় গাছ কেটে ভর্তি করা হচ্ছে ট্রাক। কালিছালি এলাকা থেকে আকাশ মনি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বনের দায়িত্বে যারা আছেন তারাই গাছ পাচার করছে। গাছ পাচারের বিষয়ে বন বিট অফিসারকে জানিয়ে কোনও কাজ হয় না। উল্টো হয়রানির শিকার হতে হয়। এ ভয়ে এখন কেউ প্রতিবাদ বা কথা বলতে রাজি না।

কেটে নেওয়া হয়েছে গাছ বিষয়টি অস্বীকার করে কামারছড়া বনের বিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, ‘বনে বর্তমানে কোনও গাছ কাটা হচ্ছে না। আগে দু একটা গাছ কেটেছে চোররা। এব্যাপারে থানায় মামলাও রয়েছে। সামাজিক বনায়নের গাছ কাটার বিষয়ে আমি কিছু শুনিনি।’

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম বলেন, ‘কামারছড়া বনবিটের অস্তিত্ব প্রায় নেই। তারপরও যদি গাছ চুরি বন্ধ না হয়, তাহলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।’

সিলেট বন বিভাগের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা আবু তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাছ চুরি বন্ধে আমরা তৎপর। তারপরও বিচ্ছিন্নভাবে সংরক্ষিত বন থেকে সম্প্রতি দু একটা গাছ চোরচক্র কেটে নিয়েছে। সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে, সে বিষয়ে মামলাও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট বন থেকে গাছ পাচারে বনবিট কর্মকর্তারা জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের