নকল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, চার পুলিশ কারাগারে

যশোর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭

নকল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, চার পুলিশ কারাগারে

মুক্তিযোদ্ধার নকল সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি গ্রহণের মামলায় চার কনস্টেবল যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) যশোর সদর কোর্টের জিআরও এএসআই রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারীরা হলো, যশোর সদর উপজেলার রানা হাসান, বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের বাপ্পী মাহমুদ, চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের মনিরুজ্জামান এবং কোটালিপুর গ্রামের আলীম উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৩ ডিসেম্বর যশোর পুলিশ লাইনস ময়দানে কনস্টেবল পদে নারী-পুরুষ নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন কর্মস্থলে যোগদান করানো হয়। এরপর তাদের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাচাই-বছাইয়ের জন্য পুলিশ হেড কোয়ার্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে নিয়োগ পাওয়া আট জনের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নকল প্রমাণিত হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয়ের সুপারিশে গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে ওই আট জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর রিজার্ভ অফিসের আরওআই পরিদর্শক এম মশিউর রহমান।

এ মামলার ওই চার জন গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের