নির্মাণাধীন কটেজ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫০

কক্সবাজার কক্সবাজারের একটি কটেজ থেকে তরুণীসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেলকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পর্যটন এলাকার বাতিলকৃত প্লটে নির্মাণাধীন কটেজ থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ওই তরুণীকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার পর্যটন এলাকার কলাতলীর হোটেল মোটেল জোনে দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ে কাজী রাসেল নানা আপত্তিকর কর্মকাণ্ড করে আসছিল। প্রায় সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যেত। সম্প্রতি মোরশেদ নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করে রাসেল। ওই ঘটনায় মডেল থানায় তাকে এক নাম্বার আসামি করে মামলাও হয়। তারই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, কাজী রাসেলকে তরুণীসহ আটক করা হয়েছে। তাকে আটকের পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছু আমলে নিয়ে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়সারুল হক জুয়েল বলেন, ‘কোনও অপরাধী দলের হতে পারে না। অপরাধ করলেই শাস্তি পেতে হবে।’
তবে কাজী রাসেলের ভাই স্থানীয় কাউন্সিলর কাজী মোর্শেদ আহমেদ বাবুর দাবি, পারিবারিক কলহের জের ধরে তাকে আটক করানো হয়েছে। তার ভাই অপরাধী নয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ