খালেদা জিয়ার জামিন না হলে, সরকার পতনে আন্দোলনের হুমকি যুবদলের

বরিশাল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২

বরিশালে যুবদলের সমাবেশ উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হলে একদফা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল যুবদল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলা ও মহানগর যুবদল যৌথ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন নেতারা। নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।

মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। বক্তব্য রাখেন—জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তছলিমউদ্দিন, মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের