দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর চারটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাল শুরু হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বাংলা ট্রিবিউনকে জানান, ঘন কুয়াশার কারণে বুধবার ভোর রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এই রুটে ছোটবড় ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট