বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত খাদিজা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাদিজা পরিবহনের বাসটি সকাল ৭টার সময় দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রমজান, শফিকুল ও শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হন। তাদের সবার বাড়ি ঢাকায়। আহত হন অন্তত আরও ১৫ জন যাত্রী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এখন দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি