মোদিকে প্রতিহত করতে মাঠে নামার হুঁশিয়ারি হেফাজতের

কক্সবাজার প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ০৯:২১আপডেট : ০১ মার্চ ২০২০, ০৯:৪০

হেফাজতের বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা প্রতিহত করতে লংমার্চ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।  প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারে বিক্ষোভে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা হাফেজ ছালামত উল্লাহ।
তিনি বলেন, ‘মোদি একজন সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান। তার হাতে মুসলমানদের স্বাধীনতা ভূলুণ্ঠিত।’
বিক্ষোভ সমাবেশে হেফাজতের সাধারণ সম্পদক মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ‘ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে, আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের পক্ষ থেকে ন্যূনতম প্রতিবাদ করা হবে না। তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হবে তা মেনে নেওয়া যায় না। ভারতের মুসলমান গণহত্যা ও মসজিদ পুড়িয়ে ধ্বংস করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
এর আগে শনিবার বাদ আছর শহরের খুরুস্কুল রাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কক্সবাজার পৌরসভা গেটে সমাবেশে মিলিত হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি