এমপির পিএস পরিচয়ে হজে পাঠানোর নামে প্রতারণা

পঞ্চগড় প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ০৯:৫৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ১০:০৯

পঞ্চগড় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয় দিয়ে হজে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে। পঞ্চগড়ের একাধিক মাদ্রাসার শিক্ষককে ফোন করে বিকাশে টাকা চেয়েছে ওই প্রতারক। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) বিকালে সংসদ সদস্যের পরামর্শে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাদ্রাসা শিক্ষকরা।

পুলিশ ও মাদ্রাসা শিক্ষকরা জানান, পঞ্চগড় সদর উপজেলার খানবাহাদুর মোখলেছুর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা গোয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিমসহ জেলার ছয়টি মাদ্রাসার ছয়জন অধ্যক্ষকে ০১৯০৩৯৪৯০৬১ নম্বর থেকে কল দেওয়া হয়। ওই অজ্ঞাত ব্যক্তি নিজেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের পিএস পরিচয় দেয়। সে মাদ্রাসার প্রধানদের সরকারি খরচে হজে পাঠানোর আশ্বাস দেয়। তার বিকাশ নম্বরে ৭ হাজার ৭০০ টাকা বিকাশে পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে করে মাদ্রাসার অধ্যক্ষরা বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় সংসদ সদস্য এটি ভিত্তিহীন এবং প্রতারণা বলে মাদ্রাসা শিক্ষকদের জানান। একইসঙ্গে তিনি তাদের থানায় সাধারণ ডয়েরি করার পরামর্শ দেন।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা গোয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, এমপির পিএস পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের জন্য বিকাশে টাকা পাঠানোর কথা বলে বেশ কয়েকজন মাদ্রাসা প্রধানকে ফোন করা হয়েছে। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে থানায় জিডি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমদ জানান, ‘সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করে মোবাইল প্রতারণা করা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোবাইল নম্বরটি কোথাকার এবং কে ব্যবহার করছে তা জানার চেষ্টা চলছে। আমরা কাজ শুরু করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান জানান, ‘রেজিস্ট্রেশনের টাকা নিয়ে হজে পাঠানোর কথা বলার বিষয়টি একটি মোবাইল প্রতারণা। বিষয়টি আমাকে অবহিত করলে আমি তাদের থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে বলেছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
বিকাল থেকে রাত পর্যন্ত এক হাসপাতালেই হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
বিকাল থেকে রাত পর্যন্ত এক হাসপাতালেই হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
সাংবাদিকদের ওপর থেকে ফৌজদারি আইনের খড়গ সরানো জরুরি
সাংবাদিকদের ওপর থেকে ফৌজদারি আইনের খড়গ সরানো জরুরি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি