কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ০৭:০২আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৭:০৫

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম ফরিদা আক্তার রান্দি (২৮)।  পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই জামিনুর রহমান জানান, ৩ মাস আগে ডিভোর্স হয় ফরিদার। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনার সূত্র ধরেই সে বৃহস্পতিবার ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশেপাশের মানুষ আসার আগেই সে আগুনে পুড়ে মারা যায়। ফরিদার বাবার নাম মৃত খোরশেদ আলম। তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার রামপুর গ্রামে। তারা অমৃতপুর এলাকায় দোলনের বাড়িতে ভাড়া থাকতো।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা বিষয়টিকে তদন্ত করে দেখব।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল