দুই হাতের রগ কেটে যুবককে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ০৭:১০আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৭:১২

গোপালগঞ্জ

গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টায় শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এই ঘটনা ঘটে। রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।

নিহতের ভাই মনির কাজী জানান, বৃহস্পতিবার সকালে তার খালাতো ভাই সাদেক ফোন করে রনিকে ডেকে নিয়ে যায়। পরে খালাতো ভাই সাদেক ও একই এলাকার আলামিন নামে আরেক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে রনিকে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে। পরে আহত আবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহত রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট ১০টি মামলা ছিল।

/এমআর/
সম্পর্কিত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর টহল: ডিসি বললেন, আমরা সজাগ আছি
সর্বশেষ খবর
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের জয়, সেনেগালের গোল-উৎসবে বিদায় ইরাকের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি