ব্যবসা দখল করতে গিয়ে গণপিটুনি খেলেন যুবলীগের বহিষ্কৃত নেত্রী!

সাভার প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ০৮:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৯:১২

গণপিটুনি আশুলিয়ায় ডিশ ব্যবসা দখল নিতে  গিয়ে গণপিটুনির খেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেত্রী মনিকা হাসান। শনিবার (৭ মার্চ) আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়াল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাড়াল পাড়া এলাকায় ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহাগের সঙ্গে বিরোধ চলছিল মনিকার। ব্যবসা দখলের জন্য তিনি  বিভিন্ন সময়ে ওই এলাকায় গিয়ে গ্রাহকের সংযোগ কেটে দিয়েছেন। শনিবার দুপুরে তিনি ফের ডিশ সংযোগ কাটতে গেলে  স্থানীয়দের সঙ্গে  বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে  গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সোহাগ বলেন, তিনি আট বছর ধরে এই এলাকায় ডিশ ব্যবসা করছেন। মনিকা যুব মহিলা লীগ নেত্রী হওয়ার সুবাধে গত ছয় মাস ধরে তার ব্যবসা দখলের চেষ্টা করছিল। তিনি বিভিন্ন সময় গ্রাহকদের সংযোগ কেটে দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। শনিবারও সংযোগ কেটে দিতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে।

এ ব্যাপারে জানতে মনিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মনিকা আশুলিয়া থানা যুব মহিলা লীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে  সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বলেন, তিনি ঘটনাটি শুনেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ডিশ ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মনিকার বিরোধ চলছিল। তিনি দু’পক্ষকে ডেকে একটি সমাধানও করে দিয়েছিলেন। হঠাৎ করেই শনিবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ডিশ ব্যবসাকে কেন্দ্র স্থানীয়রা ওই নারীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে কী সুবিধা পেতে যাচ্ছেন
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে কী সুবিধা পেতে যাচ্ছেন
বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবায় আনতে সরকারি প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবায় আনতে সরকারি প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে: পররাষ্ট্রমন্ত্রী
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন