হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৫ রোগী আহত

বরিশাল প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ০৮:৪৪আপডেট : ১১ মার্চ ২০২০, ০৮:৫৫

হাসপাতালের ছাদের পলেস্তার খসে রোগী আহত বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ছাদের পলেস্তারা ও ঢালাই খসে পড়ার ঘটনায় পাঁচ রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এসময় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস ও তার ভাই সজল বিশ্বাস, রাংতা গ্রামের সায়মন ইসলাম লিমন, জোবারপাড় গ্রামের শষ্ঠী চরণ বৈরাগীর ছেলে জীতেন্দ্র নাথ বৈরাগী, দক্ষিণ শিহিপাশা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোফাচ্ছের হাওলাদার।

প্রত্যক্ষদর্শী ও আহত রোগীরা জানান, হঠাৎ করেই হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের ছাদের কিছু অংশের পলেস্তারা ও ঢালাই খসে পড়ে। এতে ওয়ার্ডে চিকিৎসাধীন পাঁচ রোগী আহত হন। এসময় অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, স্বাধীনতার পরেই ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে সরকার। ২০০৪ সালে ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৪৮ বছর আগে নির্মিত হাসপাতালের মূল ভবন অনেক আগেই জরাজীর্ণ হয়ে পড়ে। এ নিয়ে বিস্তর সংবাদও প্রকাশিত হয়। ওই সব সংবাদের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকর্তা হাসপাতালের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেও আজও তা নির্মিত হয়নি। জীর্ণ ও পুরোনো ভবনেই চলছে রোগীদের চিকিৎসা সেবা। একইসঙ্গে চিকিৎসকদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই পরিত্যক্ত ভবনেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে চিকিৎসকদের।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা