করোনা আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর থেকে আসা যুবককে নিয়ে আতঙ্ক

কুমিল্লা প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ০৭:০৬আপডেট : ১২ মার্চ ২০২০, ০৭:৩০

কুমিল্লা করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কুমিল্লার চান্দিনায় সিঙ্গাপুর থেকে আসা এক প্রবাসী যুবককে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকাবাসী। বুধবার (১১ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রবাসী ওই যুবকের নমুনা সংগ্রহ করেছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহসানুল হক বলেন, ‘ওই যুবকের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকা থেকে আইইডিসিআরের একজন সদস্য এসে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট হাতে পাওয়ার আগে করোনা ভাইরাসের বিষয়টি নিশ্চিত নয়। এটা সন্দেহ মাত্র।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, ‘নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই যুবককে ঘরে থাকার নির্দেশ দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত
কেপ ভার্দেকে সমীহ করছে আর্জেন্টিনা, তবে...
কেপ ভার্দেকে সমীহ করছে আর্জেন্টিনা, তবে...
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ