কোয়ারেন্টিনে না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ০৫:৫৬আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৬:২৪

ক্রেতাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্ধারিত বৃত্তের মধ্যে থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টিন না মানায় দুবাই প্রবাসী এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) শহরের কান্দিপাড়া এলাকায় অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান এই অর্থদণ্ডাদেশ দেন।

এদিকে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দোকান থেকে কিনতে ক্রেতাদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া এই নির্দেশনা দেন।

এ সময় শহরের কাউতলী, কান্দিপাড়া, পাওয়ার হাউজ রোড এলাকার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে সাদা রঙের গোল বৃত্ত এঁকে দেওয়া হয়। ওই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান