বিদেশি বন্দুকসহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ০৫:৫৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৫:৫৯

বিদেশি বন্দুকসহ দুই যুবক আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি বন্দুক (রিভলবার) ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, জুয়েল রানা (২২) ও দিনাজ মিয়া (২৫)। রবিবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটক জুয়েল সদর উপজেলা সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের শাকিল মিয়ার ছেলে এবং দিনাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নিউ মৌড়াইলের মিন্টু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন