নাসিরনগরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ০৯:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:১৯

নাসিরনগরে শিলাবৃষ্টি হাওরবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৯টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির কারণে গাছপালা ভেঙে ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাসিরনগর সদর, কুন্ডা, ভলাকুট, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর, বুড়িশ্বর, গোয়ালনগর, চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এই ঝড় বৃষ্টি বয়ে যায়। নাসিরনগরে ঝড়ে ভেঙে পড়েছে অনেক গাছপালা

নাসিরনগর সদর ইউনিয়নের বাসিন্দা প্রবীরদেব ও সামছুজ্জামান চৌধুরী সুমন জানান, বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে আকাশ ঘুটঘুটে অন্ধকার করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এর অল্প সময়ের মধ্যে ব্যপকভাবে ঝড়সহ শিলা বৃষ্টি শুরু হয়। দুই ঘণ্টা ধরে চলা ঝড় বৃষ্টির কারণে আমের মুকুল ঝড়ে পড়ে, বোরো ধান, লাউ, কুমড়া সহ উঠতি ফসলের ক্ষতি হয়।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন নাসিরনগরে ঝড় ও শিলা বৃষ্টির কারণে ৩৪০ হেক্টর বরো ধান,১৫ হেক্টর আম ও ৫ হেক্টর ভূট্টার জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে আরও দুয়েকদিন সময় লাগবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
কী, কেন, কীভাবেমোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
কীভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন
কীভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন
মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ
মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: কী প্রভাব পড়বে বাংলাদেশের পণ্য-বাণিজ্যে
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: কী প্রভাব পড়বে বাংলাদেশের পণ্য-বাণিজ্যে
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি